সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, দ্বিতীয় স্ত্রী খালাস

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৮৪ Time View

সজিব হোসেন নওগঁ প্রতিনিধি : নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নফির শাহ (৫৮) কে যাবজ্জীবন কারাদন্ড- দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। এ ঘটনায় অপর আসামি নফির শাহ এর দ্বিতীয় স্ত্রী হেমলতাকে বাওইকে (৪০) খালাস প্রদান করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত নবির শাহ জেলার নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহ  এর ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) সামসুর রহমান জানান, ২০১৯ সালে সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ রাত সাড়ে ১০ টার দিকে নফির শাহ এর বড় বউ লতিফন ওরফে লুৎফনকে (৫২) ঘরের ভিতর গলা টিপে হত্যা করে। এ ঘটনায় লতিফনের বড় ভাই মো. মোজাম্মেল বাদি হয়ে নিয়ামতপুর থানায় নফির শাহ ও তার ছোট স্ত্রী হেমলতার নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলাটি বিচারের জন্য আদালতে আসলে শুনানি শেষে নফির শাহ বিরুদ্ধে স্ত্রীকে হত্যা প্রমাণিত হওযায় বিচারক নফির শাহকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। একই সাথে ৫০ হাজার অর্থদন্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড প্রদান করেন। তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওযায় খালাস প্রদান করেন আদালত।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit