শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

তুরস্ক ও জাতিসংঘের সঙ্গে যে বিষয়ে আলোচনা চালাচ্ছেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : খাদ্যশস্য রপ্তানির বিষয়ে তুরস্ক ও জাতিসংঘের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সোমবার এ নিয়ে কথা বলেন তিনি। জেলেনস্কি বলেন, আমাদের বন্দর ছেড়ে যাওয়া শস্যের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিনিধিরা তুরস্ক ও জাতিসংঘের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

বিশ্বের শীর্ষস্থানীয় খাদ্যশস্য রপ্তানিকারক দেশগুলোর একটি ইউক্রেন। তবে সাম্প্রতিক সময়ে দেশটি রাশিয়ার বিরুদ্ধে তার রপ্তানিমুখী জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ করেছে। তবে মস্কোর দাবি, তারা খাদ্যশস্য পরিবহণে কোনো বাধা দিচ্ছে না।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের গুদামগুলো থেকে শস্য চুরিরও অভিযোগ তুলেছে কিয়েভ। এমন অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ‘ইউক্রেনীয় শস্যবাহী’ আলোচিত একটি রুশ জাহাজ আটক করেছে তুরস্ক। 

সোমবার একজন তুর্কি কর্মকর্তা বলেছেন, তারা কৃষ্ণ সাগর উপকূলে রুশ পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ থামিয়ে দিয়েছে। সেটিতে চোরাইকৃত ইউক্রেনীয় খাদ্যশস্য থাকা সংক্রান্ত কিয়েভের দাবির ব্যাপারে তদন্তকাজ পরিচালনা করা হচ্ছে।

রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, তারা রোববার কারাসু বন্দরের বাইরে উপকূল থেকে প্রায় এক কিলোমিটার দূরে হিবেক জোলি নামের রুশ জাহাজটিকে নোঙর করতে দেখেছেন। 

তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসিল বোডনার বলেন, তদন্তকারীদের একটি বৈঠক থেকে জাহাজটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

কিয়েভের প্রত্যাশা— এতে থাকা ইউক্রেনীয় শস্য বাজেয়াপ্ত করবে তুর্কি কর্তৃপক্ষ। রয়টার্সের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে জানতে চাইলেও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/০৫.০৭.২০২২/সকাল ১১.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit