শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

আফগানিস্তানে জরুরি ত্রাণ সামগ্রী পাঠাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। 

মঙ্গলবার (৫ জুলাই) ভোর ছয়টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বিমান বাহিনীর একটি বিমান জরুরি ত্রাণসামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ওষুধ, কম্বল, শুকনো খাবার এবং তাঁবু টানানোর সামগ্রী।

আফগানিস্তানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে গত ২২ জুনের শক্তিশালী ভূমিকম্পে সহস্রাধিক নিহত ও প্রায় দুই হাজারের বেশি মানুষ আহত হয়। 

সেখানে খাদ্য ও পানি সংকটসহ জরুরি চিকিৎসা সেবার অভাব দেখা দিয়েছে। 

ভূমিকম্পসৃষ্ট আকস্মিক ওই দুর্যোগ মোকাবিলায় দেশটির সাধারণ জনগণের জন্য জরুরি এসব মানবিক সহায়তা পাঠাল বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানে এই মানবিক সহায়তা দক্ষিণ এশিয়া ও এই অঞ্চলের মানুষের সমৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

কিউএনবি/অনিমা/০৫.০৭.২০২২/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit