শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

লুহানস্ক দখলের পর প্রতিরক্ষামন্ত্রীকে যে নির্দেশ দিলেন পুতিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দোনবাসের একটি অঞ্চল লুহানস্ককে পুরোপুরি দখলের দাবি করেছে রাশিয়ার। এর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযান অব্যাহত রাখতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে নতুন নির্দেশনাও দিয়েছেন। 

সোমবার রুশ বাহিনীর হাতে লুহানস্কের সর্বশেষ শহর লিসিচানেস্কের পতনের পর শোইগু পুতিনের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ নির্দেশ দিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী অন্যান্য ফ্রন্টে অভিযান চালিয়ে যেতে হবে।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাশিয়া বর্তমানে দোনেৎস্ক অঞ্চলের নিকটবর্তী শহরগুলোতে বিমান হামলা জোরদার করেছে। দোনেৎস্ক ও লুহানস্ক ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল দোনবাসের অংশ।

প্রেসিডেন্ট পুতিন তার প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন, যেসব সেনা লুহানস্ক দখল করার অভিযানে অংশ নিয়েছে, তাদের এবার বিশ্রামে পাঠাতে হবে। তিনি বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী, এবার পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় ব্রিগেডকে অভিযান চালিয়ে যেতে হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার আগে লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। 

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৫.০৭.২০২২/সকাল ১১.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit