বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে তেল পাইপলাইন সচলে কাজ করছে সৌদি আরব প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের জন্য সুখবর শ্রমবাজারের সিন্ডিকেট ভেঙে চুরমার করার ঘোষণা শফিকুর রহমানের ক্লপের জার্মান স্কোয়াডে নেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা রাঙামাটিতে ইয়ারাসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৮ খাগড়াছড়িতে দ্রুত বিচার নিশ্চিতকরণে সামারি ট্রায়ালের সাফল্য। উত্তরের চেয়ে দক্ষিণের কাছে কম গোল খেল বাংলাদেশ

ইভিএম ভানুমতির খেলা চলবে না : ডা. জাফরুল্লাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৬৭ Time View

ডেস্কনিউজঃ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘এবার ইভিএমের ভানুমতির খেলা চলবে না। আপনার দিন শেষ হয়ে গেছে। নৌকা প্রায় ডুবু ডুবু করছে।’

আজ সোমবার রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত ‘দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক এই সভা হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ঈদের আগেই আলেম-ওলামাসহ রাজবন্দিদের মুক্তি দিতে হবে। তা না হলে হাইকোর্টে ঈদের জামাত আদায় করার কোনো অধিকার সরকারের নাই। আমাদের স্পষ্ট কথা আলেমদের মুক্তি দিতে হবে, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, রাজনৈতিক কর্মীদের মুক্তি দিতে হবে।’

সভাপতির বক্তব্যে গণ অধিকার পরিষদের সদস্যসচিব, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘সবাই রাজনৈতিক দলের নামে দোকান খুলতে চায়। কিন্তু কেউ কার্যকর কিছু করতে চায় না। ১৯৭৩ ভোটের বক্স চুরি করে যদি খন্দকার মোশতাককে পাস করানো না হতো, তাহলে আজকে পরিস্থিতি এমন হতো না। ২১ আগস্টের মতো ঘটনা না ঘটলে আজকে আওয়ামী লীগ-বিএনপির এমন মুখোমুখি অবস্থা হতো না।’

নুর আরও বলেন, ‘আমাদের দেশে একবার ক্ষমতা পেলে তাদের সারা জীবন ক্ষমতায় থাকার খায়েশ জাগে। বাংলাদেশের রাজনীতি, রাজনীতিবিদদের হাতে নাই। এখনও বিদেশি শক্তির ইশারায় ক্ষমতা পরিবর্তন হয়।’

সভায় আরও বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজহার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।

কিউএনবি/বিপুল/০৪.০৭.২০২২/ রাত ১১.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit