শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

‘খুবই ভালো ব্যাটিং করেছেন সাকিব’

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : ইনিংসের প্রায় পুরোটা সময় উইকেটে ছিলেন সাকিব আল হাসান। তবে ম্যাচ জয়ে তার যে অ্যাপ্রোচ দেখানো উচিত ছিল তা দেখাতে ব্যর্থ হয়েছেন। ১৭তম ওভারে একপর্যায়ে সাকিবের রান ছিল ৩৭ বলে ৩৫! ৪৫ বলে তিনি যখন ফিফটি স্পর্শ করেন তখন চলছে ১৯তম ওভারের খেলা। ম্যাচ জিততে বাংলাদেশের চাই ১১ বলে ৬২ রান! তখন প্রতি বলে বাউন্ডারি ছাড়া কোনো উপায় নেই।

ইনিংসের শেষদিকে সাকিব কিছু বাউন্ডারি হাঁকিয়ে স্ট্রাইকরেট বাড়ালেও ম্যাচ জেতার জায়গায় যেতে তাকে ১০ ওভারের পর থেকেই আক্রমণে যাওয়া উচিত ছিল। অথচ তখন তিনি খেলেছেন এক-দুই নিয়ে। সাকিবের এমন ব্যাটিংয়ের পরও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। আফিফ–সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটা মোমেন্টাম দিয়েছিল। শেষদিকে সাকিব পরপর কয়েকটা বাউন্ডারি মারল। তারপরও বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, লক্ষ্যটা যদি আরেকটু কম হতো তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো।

তিনি আরও বলেন, ১৯৪ রান যখন তাড়া করবেন তখন ভালো একটা শুরু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওখানেই আমরা কিছুটা পিছিয়ে পড়ি। যেহেতু ওপেনিংয়ে আমরা ধারাবাহিক পারফরম্যান্স পাচ্ছি না, সেজন্য একটু অদল–বদল অনেক সময় হতেই পারে। আমার মনে হয় দল হিসেবে আমরা ভালো খেলতে পারছি না। সেটারই প্রভাব পড়ছে সবকিছুতে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit