শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সিলেটে ট্রাকচাপায় ৩ স্কুলছাত্র নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৯৬ Time View

ডেস্কনিউজঃ রোববার (৩ জুলাই) রাতে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে ওই গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, সিলেট মহানগরের শাহপরান থানার পীরেরবাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মুহরির ছেলে আজিম (১৬), খাদিমপাড়ার পিরেরবাজার পুরান বাড়ির আব্দুল আহাদের ছেলে জাছিম আহমদ (১৬) ও টিলাগড়ের সুবেদুর রহমান মুন্নার ছেলে ফাহিম (১৬)। তবে তিনজনই জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, আজ রোববার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরবর্তীতে আরও দুজন মারা যান। বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কিউএনবি/বিপুল/০৩.০৭.২০২২/ রাত ১০.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit