রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

ঈদ ঘিরে ওবায়দুল কাদেরের কড়া সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে কড়া সতর্কবার্তা দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কোনোভাবেই সড়ক ও মহাসড়কের ওপর কুরবানির পশুর হাট বসানো যাবে না এবং ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহণ করা যাবে না। মন্ত্রী রোববার বিকালে সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভায় একথা বলেন।

ওবায়দুল কাদের তার বাসভবন থেকে প্রস্তুতি সভায় ভার্চুয়ালি যুক্ত হন। সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পরিবহণ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিটনেসবিহীন গাড়িতে কুরবানির পশু পরিবহণ করা যাবে না- সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে উৎসমুখে কড়া নজরদারি বাড়াতে হবে এবং প্রত্যেক জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশকে সক্রিয় থাকতে হবে। 

পদ্মা সেতু চালু হওয়ায় অনেক পশুবাহী যানবাহন এ পথে ঢাকায় আসবে, বিষয়টি বিবেচনায় রাখার ওপর গুরুত্বারোপ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এছাড়াও এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়বে, তাই চাপ সামলাতে এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু এবং মেঘনা ও গোমতি সেতুর টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়াতে হবে। এবারের ঈদে চ্যালেঞ্জ হিসেবে বৃষ্টি আসবে, ধীরগতির পশুবাহী যানবাহন, ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহণ, সড়কের পাশে পশুর হাট এবং করোনা সংক্রমণ- এসব চ্যালেঞ্জ উত্তরণে সব অংশীজনের মাঝে সমন্বয় সাধন করতে হবে বলে জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবাইকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ওবায়দুল কাদের বলেন, ঈদে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে। তাই ঘরমুখো মানুষকে পরিবহণ যাতায়াতে বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকতে হবে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে একটি মহল তৎপর, তাদের থেকেও সতর্ক থাকার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে পারব।

মন্ত্রী পরিবহণ সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, যানবাহন চলাচলে সতর্ক থাকতে হবে। সড়কে গাড়ি যাতে বিকল না হয়, সেদিকে নজর রাখতে হবে। ওবায়দুল কাদের কঠোরভাবে হুঁশিয়ার করে দিয়ে বলেন, যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। মন্ত্রী ঈদ উপলক্ষে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশনগুলো খোলা রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান। ঈদে সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে যতটা সতর্ক থাকা হয় ঈদের পরে ততটা সতর্ক না থাকায় সড়কে দুর্ঘটনা বেশি হয়। তাই এ বিষয়েও নজর দিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit