বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা চেক পেলেন

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৪৮ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : গোসাইরহাটের হাটুরিয়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহয়তার চেক ও চাল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির তার অফিস কক্ষ থেকে এই চেক ও চাল বিতরণ করেন। কক্ষতিগ্রস্থ’ প্রত্যেক ব্যবসায়ীকে ৭ হাজার ৫০০ টাকার চেক ও ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে। এই সময় গোসাইরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী, নলমুড়ি ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

চেক বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষকে প্রধানমন্ত্রীর তহবিল হতে সহায়তা দেওয়ার ব্যবস্থা আছে। সেই তহবিল থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৫ ব্যবসায়ীকে সহায়তা প্রদান করা হলো। এছাড়াও জরুরী দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছি। উল্লেখ্য, গত ২৯ জুন রাতে গোসাইরহাটের হাটুরিয়া বাজারে অগ্নিকান্ডে ২৫টি দোকান পুড়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit