বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

কুসিকের নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ ৫ জুলাই

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৭২ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথগ্রহণ আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.শফিকুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার সাড়ে ১১টায় ওসমানি স্মৃতি  মিলনায়তনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখা-১ এর উপসচিব শামসুল ইসলাম আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতকে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া সাধারণ ২৭ জন ও সংরক্ষিত ৯জন কাউন্সিলর নির্বাচিত হন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit