রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

কালা সুলতানের মূল্য সাত লাখ

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৮৬ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়পতুরের নড়িয়া উপজেলার ঢালীকান্দি গ্রামে মাওলানা আব্দুল হাকিম পালন করেছেন একটি সুদর্শণ ষাড় গরু। গরুটির গায়ের রং কুচকুচে কালো হওয়ায় দেহের গঠন ও আকৃতি অনেক বেশী দৃষ্টি কাড়ছে ক্রেতার। তাই তার নাম রেখেছেন কালা সুলতান। প্রতিদিনই কালা সুলতানকে দেখতে ও ক্রয়ের প্রস্তাব নিয়ে আসে অনেকে। তবে কালা সুলতানের রক্ষক মাওলানা আ. হকিম তার মূল্য হাকছেন সাত লাখ টাকা। ইতোমধ্যে কালা সুলতানের মূল্য ৫ লাখ টাকা পর্যন্ত দিতে ক্রেতারা আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবী করছেন মাওলানা আ. হাকিম।

মাওলানা আ. হাকিম বলেন, তিনি গত ১৪ মাস পূর্বে হাট থেকে কালা সুলতানকে নিয়ে আসেন। এই পর্যন্ত তিনি ও তার সন্তানরা মিলে কালা সুলতানের খাদ্যের চাহিদা পূরণ সহ অন্যান্য সকল চাহিদা পূরণ করে করে আসছেন। তার পরিবারের সাথে কালা সুলতানেরও আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। তিনি কালা সুলতানের নিত্য দিনের খাদ্য তালিকায় রেখেছেন, ধনচে বীজ, ভুট্টা, ছোলা, আলু, ভুসি, কুড়া, সরিষার ও নারিকেল খৈল, খের-কুটা, চিটাগুর এবং কাঁচা ঘাস। খাবার সামনে দেওয়ার সাথে সাথেই কালা সুলতান তা খেয়ে নেয়। কালা সুলতানের ক্ষুদা পেলে এবং খাবার দিতে দেরী হলে বেঁধে রাখার রশি ও শিকল ছিড়ে ফেলে। কালা সুলতানকে নাম ধরে ডাকলে সাড়া দেয়। ছোট ছোট ছেলে মেয়েরা কালো সুলতানের পিঠে উঠে বসে। গভীর রাতেও কালা সুলতান বলে ডাকলে গোয়াল ঘর থেকে ফুসফুস শব্দ ও ম-া বলে শব্দ করে।

তিনি আরো জানান, কালো সুলতানের দেহের উচ্চতা ৬ ফুট, দৈঘ্য, সাড়ে ৯ ফুট ও প্রস্থ (গোলাকার) ৯ ফুট। বিশেষজ্ঞদের মতে বর্তমানে কালো সুলতানের ওজন রয়েছে ২৭ মন। দেহের ওজনের তিন ভাগের একভাগ বর্জ বাদ দিলে ১৭ মনের বেশী সলিড মাংস পাওয়া যাবে কালা সুলতান থেকে। কালা সুলতানকে সম্পূর্ণ ভাবে প্রাকৃতিক খাদ্য দেয়া হয়েছে। কোন কৃত্তিম খাদ্য বা মোটা তাজাকরণ কোন পদ্ধতি কালা সুলতানের উপর ব্যবহার করা হয়নি। যারা নির্ভেজাল পশু কোরবানী দিতে আগ্রহ প্রকাশ করছে তাদের জন্য কালা সুলতান উপযোগি।

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit