সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৫৭ Time View
বাদল আহাম্মদ খান  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : পুলিশ ব্যুবো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত পরিদর্শক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। হত্যা মামলার বাদী ও স্বাক্ষীর স্বাক্ষর জাল করার অভিযোগে গত ২০ জুন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা হয়। অভিযোগের তদন্ত করতে পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশন দিয়েছেন আদালত।

মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর দেওয়ানপাড়ার বাসিন্দা মো. নবীর হোসেন উল্লেখ করেন, ২০২১ সালের ১২ সেপ্টেম্বর তার ছোট বোন ছাবিনা আক্তার স্বামীর হাতে খুন হন। এ ঘটনায় তিনি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলার তদন্ত পাওয়া পিবিআই’র পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি মীমাংসা করলে ৩৬ লাখ টাকা পাওয়া যাবে বলে লোভ দেখান। এতে রাজি না হয়ে সঠিক তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করলে মিজানুর রহমান তিন লাখ টাকা দাবি করেন। দাবি মতো টাকা না দেওয়ায় মিথ্যা মামলায় জড়ানো হুমকি দেওয়ার পাশাপাশি গত ২৫ ডিসেম্বর আদালতে মনগড়া তদন্ত প্রতিবেদন দালিখ করেন। আসামী পক্ষের সঙ্গে যোগসাজশে তিনি এ কাজটি করেন বলে মামলায় অভিযোগ আনা হয়। পাশাপাশি তিনি বাদী ও সাক্ষীদের স্বাক্ষর জাল করেন। 

তবে পুলিশ কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব অভিযোগ অস্বীকার করেছেন। শনিবার বিকেলে  তিনি বলেন, ‘ময়না তদন্তের প্রতিবেদন অনুযায়ি বাদীর বোন আত্মহত্যা করেছে মর্মে প্রতিবেদন দিয়েছি। তদন্ত করে যা পেয়েছি সেটাই করেছি। প্রতিবেদন বাদীর পক্ষে না যাওয়ায় এখন মিথ্যা রটনা করছে। বাদী বা সাক্ষীর স্বাক্ষর জাল করার মতো কোনো বিষয়ও এখানে নেই।’

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit