বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
তিন ডিসিপ্লিনে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা গোপন বিয়ে নিয়ে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের নেতানিয়াহুকে গ্রেফতারে আইসিসির পরোয়ানা কার্যকরের এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আধুনিক জীবনের জন্য মানুষের মস্তিষ্ক তৈরি হয়নি, দাবি বিজ্ঞানীদের শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত? ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

দোরাইস্বামীর জায়গায় আসছেন সুধাকর

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে দুই বছর হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে এবার যুক্ততরাজ্য মিশন শুরু করতে যাচ্ছে বিক্রম দোরাইস্বামী। ঢাকায় তার জায়গায় আসতে পারেন সুধাকর দালেলা।

রীভা গাঙ্গুলী দাশের উত্তরসূরি হয়ে দুই বছর আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনার হয়ে আসেন দোরাইস্বামী।

শনিবার (২ জুলাই) হিন্দুস্থান টাইমস জানিয়েছে, লন্ডনে গায়ত্রী ইশার কুমারের উত্তরসূরি হতে দোরাইস্বামীর যাওয়া ঠিক হয়ে গেছে।

পেশাদার কূটনীতিক দোরাইস্বামী বাংলাদেশে আসার আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।

দিল্লি ইউনিভার্সিটির ইতিহাসের ছাত্র দোরাইস্বামী ১৯৯২ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে কিছুদিন সাংবাদিকতাও করেছিলেন।

দোরাইস্বামীর জায়গায় যে সুধাকর ডালেলার আসার ইঙ্গিত দিয়েছে হিন্দুস্থান টাইমস, তিনি ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ প্রধানের দায়িত্বে রয়েছেন।

কূটনীতিক হিসেবে সুধাকরের কাজ শুরু হয় ইসরায়েলে, পরে তিনি ব্রাজিল, সুইজারল্যান্ডেও কাজ করেছেন। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে রাজনীতি বিষয়ক মিনিস্টারের পদেও ছিলেন তিনি।

কর্মজীবনে ঢাকায় ভারতীয় হাই কমিশনেও কাজ করে গেছেন সুধাকর। তিনি দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের দায়িত্বও সামলে এসেছেন, তখন তার দায়িত্ব ছিল দক্ষিণ এশিয়া, চীন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ভারতের স্বার্থ দেখা।

সুধাকর বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।

তড়িৎ কৌশলে স্নাতক ডিগ্রিধারী সুধাকর এক মেয়ে ও এক ছেলের জনক।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit