মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

পুলিশ হবে জনগণের প্রথমও শেষ ভরসাস্থল আইজিপি ডা.বেনজীর আহমেদ 

মোঃ আমজাদ হোসেন,রাজশাহী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৬৮ Time View
মোঃ আমজাদ হোসেন,রাজশাহী প্রতিনিধি :  আজ শুক্রবার (১ জুলাই ২০২২) বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনসে্ আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আরএমপিতে কর্মরত অফিসার-ফোর্স এবং রাজশাহী মহানগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক। 
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড. গোলাম সাব্বির সাত্তার, উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, আবু হাসান মোহম্মদ তারিক, বিপিএম, প্রিন্সিপাল (এ্যাডিশনাল আইজি), বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহী,মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, আরএমপি, রাজশাহী রেঞ্জ, বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তা, নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।অনুষ্ঠানে আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত “অগ্রযাত্রায় আরএমপি” এর মোড়ক উম্মোচন করা হয়।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit