সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বিদেশ যেতে না পেরে কৃষকের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৮১ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হওয়ায় বিদেশ যাওয়ার সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছেন কৃষক হেলাল উদ্দিন (৩৮)।

শুক্রবার ভোরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ড এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন চরএলাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত ফজল হকের ছেলে। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন দুবাই থেকে দেশে ফিরে ঋণগ্রস্ত হয়ে পড়েন হেলাল। নদীভাঙনে বাড়ি বিলীন ও ধার-দেনায় হতাশাগ্রস্ত হেলাল বিদেশ যেতে স্বাস্থ্য পরীক্ষা দিয়ে অযোগ্য হয়ে আরও বেশি হতাগ্রস্ত হয়ে পড়েন। 

ওসি আরও জানান, বৃহস্পতিবার রাতে হেলালের স্ত্রী ছেলে-মেয়েদের নিয়ে বাবার বাড়িতে গেলে রাতে ঘরে একাই ছিলেন তিনি। রাতের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হেলাল। 

স্থানীয় ইউপি সদস্য মো. বাহার উদ্দিন জানান, হেলালদের আগে সব কিছেই ছিল। নদীভাঙনে সব নিঃস্ব হয়ে যায়। নতুন বাড়ি করতে গিয়ে অনেক দেনা হয়ে যান তিনি। বিদেশ থেকে এসে অভাবে থাকলেও কাউকে কিছু বুঝতে দেননি। হেলাল মানুষ হিসেবে অনেক ভালো ছিলেন।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit