শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

বিক্রির শুরুতেই শেষ ট্রেনের টিকিট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : ঈদযাত্রায় রেলের আগাম টিকিট পেতে কমলাপুর রেলস্টেশনে মানুষের ঢল নেমেছে। ভোর থেকেই কাউন্টারের সামনে দীর্ঘ লাইন দেখা যায়। এদিকে ওয়েবসাইটের পাশাপাশি ‘রেলসেবা’ অ্যাপ চালু করলেও কাটেনি অনলাইন বিড়ম্বনা। বিক্রি শুরু হতেই শেষ হয়ে যায় ৫ জুলাইয়ের টিকিট।

শুক্রবার (১ জুলাই) সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হলেও বৃহস্পতিবার রাত থেকেই কাউন্টারের সামনে ভিড় করেন টিকিটপ্রতাশীরা। উপচেপড়া ভিড়ের মধ্যেই ভ্যাপসা গরমে নাকাল যাত্রীরা। নারীদের একটি কাউন্টার হওয়ায় দুর্ভোগের শেষ নেই তাদেরও।

গতবারের সংকট কাটাতে অনলাইনে এবার ওয়েবসাইট ছাড়াও “রেল সেবা” অ্যাপ চালু করেছে সহজ ডট কম। এতেও কোনো উন্নতি নেই পরিস্থিতির। বিক্রি শুরুর সঙ্গে সঙ্গে অনলাইনে টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের।

চাহিদার তুলনায় অনলাইনে বরাদ্দ কম থাকায় অনেকেই টিকিট পাচ্ছেন না বলে দায়সারা জবাব রেলওয়ের।

ভোগান্তি কমাতে সাতটি স্থান থেকে বিক্রি হচ্ছে টিকিট। প্রতিদিন বিক্রি হবে প্রায় ২৯ হাজার। যার ৫০ শতাংশ কাউন্টার আর ৫০ শতাংশ অনলাইনে। এ বার ছয়টি ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit