বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৫১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট -২০২২ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (২৯ জুন) বিকেলে উপজেলার ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টে আলোয়াখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৪-১ গোলে বলরামপুর কবিরাজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্র্ণামেন্টে নিতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে বারঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছাইফুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার মোঃ আব্দুল মান্নান, সহকারি শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায়, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশসহ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারাণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ ফুটবল প্রেমি বিভিন্ন শ্রেণি পেশার দর্শকগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit