মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

শিশুর দুধে অ্যালার্জি? অন্য যে খাবারে ঘাটতি মিটবে ক্যালশিয়ামের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৩৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বেশিরভাগ শিশুই ভালো মনে দুধ খেতে চায় না। যেন তাদের দুধে বড় অ্যালার্জি। কিন্ত দুধে থাকে প্রচুর পরিমাণ ক্যালশিয়াম। যা নিয়মিত খেলে শিশুদের ক্যালশিয়ামের অভাব  মিটে সঙ্গে মজবুত হয় হাঁড়। ১০০ গ্রাম দুধে ক্যালশিয়ামের পরিমাণ প্রায় ১২৫ মিলিগ্রাম। তবে দুধ না খেলে, ক্যালশিয়াম আসবে কোথা থেকে?

পশুর দুধ ও দুগ্ধজাত দ্রব্যে অ্যালার্জি থাকলে বিকল্প হিসেবে আরও নানা রকম খাবার রয়েছে। .
চলুন দেখে নেওয়া যাক ক্যালশিয়াম পেতে দুধের বিকল্প হিসেবে কী বেছে নেওয়া যেতে পারে-
চিকিৎসকদের মতে, টোফু কিংবা সয়া মিল্ক খাওয়ানো যেতে পারে। তবে সেগুলো বাদ দিলেও রোজের ডায়েটে প্রচুর পরিমাণে শাকসব্জি খেলে তবেই হাড়ের শক্তিবৃদ্ধি হবে, ক্যালশিয়ামের ঘাটতি মিটবে।

দুধের বিকল্প হিসেবে ভরপুর ক্যালশিয়াম পেতে শিশুর ডায়েটে রাখতে পারেন রাগি। রাগির আটার রুটিও খাওয়া যেতে পারে।

কাঁচা ছোলা এবং কলাইয়ের ডাল রোজের রান্নায় ব্যবহার করা যেতে পারে। কাঁচা ছোলা রোজ সকালে ভিজিয়ে শিশুকে খাওয়াতে পারেন। গোটা মুগ অর্থাৎ তড়কার ডালে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম। এ ছাড়া রাজমা এবং মুসুর ডালেও রয়েছে ভরপুর ক্যালশিয়াম।

নটে শাক, মেথি শাক এবং ফুলকপির পাতা রোজের ডায়েটে রাখলেও মিটবে ক্যালশিয়ামের চাহিদা। সজনে শাক, কচুর শাক, কারিপাতাতেও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম ।

যে সব শিশু শাক দেখলেই দৌড়ে পালায়, তাদের ডায়েটে শুকনো নারকেল, কাঠবাদাম, তিল রাখতে হবে।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit