বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বাচনশৈলীর ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আবৃত্তি কর্মশালার রেজিস্ট্রেশন চলছে

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৫১ Time View

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : আবৃত্তির সংগঠন বাচনশৈলীর ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আবৃত্তি কর্মশালার আয়োজন করা হয়েছে। সংগঠনের আয়োজনে ১ জুলাই শিল্পকলা একাডেমী পাবনায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য বিশিষ্ট আবৃত্তিশিল্পী অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, অধ্যাপক রূপা চক্রবর্তী, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক নাজমুল আহসান, আবৃত্তিশিল্পী ও সংগঠক মজুমদার বিপ্লব।

বিকাল ৪টায় পাবনার ৮টি আবৃত্তি সংগঠনের পরিবেশনার পাশাপাশি পাবনার আবৃত্তিকার ও কবি কণ্ঠে পরিবেশনা থাকবে। ৩০শে জুন (বৃস্পতিবার) পর্যন্ত শহরের তুলাপট্টির গৃহবিলাশে কর্মশালার অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্থক ও সাফল্যমন্ডিত করতে সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন বাচনশৈলীর সভাপতি সামুন সাব্বির।

কিউএনবি/অনিমা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit