বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গোসাইরহাটে আগুনে পুড়েছে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষয়ক্ষতি ৫০ লাখ টাকার বেশী

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৮৮ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : গোসাইরহাটের হাটুরিয়া বাজারে বুধবার ভোররাতে আগুনে পুড়ে গেছে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান। সংবাদ পেয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিসেন্সের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ৫০ লক্ষাধিক টাকা পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করেছেন হাটুরিয়া বাজার ব্যসায়ী সমিতি ও ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোন তথ্য জানা যায়নি বলে জানিয়েছেন তারা। ঘটনার পরে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নজরুল ইসলাম, হাবিবুর রহমান বেপারী, আইয়াজ উদ্দিন মৃধা, মোজ্জাম্মেল চৌকিদার, সুবাস দাস, রসুল বেপারী, আলাউদ্দীন মাঝী, রফিকুল ইসলাম মাল ও আসাদুজ্জামান লিপটন বেপারীকে উপজেলা নির্বাহী অফিসের পক্ষ থেকে নগদ ৭ হাজার ৫০০ টাকা ও ৩০ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গোসাইরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমান নির্নয়ে কাজ চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit