রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
সিআইএ যেভাবে হিমালয়ে একটি পারমাণবিক যন্ত্র হারিয়েছিল আমার লেহেঙ্গাটা শাকিব খানের খাটের নিচে ছিল : অপু বিশ্বাস মানি লন্ডারিং মামলায় জ্যাকুলিনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ ঈদযাত্রায় যাত্রীসেবায় মাঠে খসরু খান, স্বস্তি ফিরেছে নেত্রকোনা পরিবহন খাতে ইরানকে নিয়ে ট্রাম্পের ‘সারপ্রাইজ চাল’ আগামীকাল সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণ : আমেরিকা থেকে কি দূরে সরে যাচ্ছে ইউরোপ ওয়াশিংটনের আত্মসমর্পণের দাবিকে ‘মিথ্যা স্বপ্ন’ বলছে ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম দ্রুতগামী নৌযান উন্মোচন ইরানের পিএসজির শিরোপা উদ্‌যাপনে ফ্রান্সজুড়ে সহিংসতা, গ্রেপ্তার ৪ শতাধিক

রাখঢাকের কিছু নেই, ভোট ইভিএমেই চাই : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনকে আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে দৃঢ় অবস্থানের কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাখঢাক করার কিছু নেই। দ্বাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাড়াতে হবে। আমরা ইভিএমের পক্ষে এবং এটি জোরালো ও স্পষ্ট।

আজ মঙ্গলবার (২৮ জুন) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত বৈঠকে অংশ নিয়ে দলেন এ অবস্থানের কথা জানান সেতুমন্ত্রী। সেতুমন্ত্রী বলেন, আমরা মনে করে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ইসির গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা ও সক্ষমতা গুরুত্বপূর্ণ। এ ছাড়া ইসির দায়িত্বশীল নিরপেক্ষ আচরণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ইভিএমে ভোটগ্রহণের পদ্ধতি বাড়াতে হবে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে কারিগরি বিষয়ে ভোটদান নিয়ে আলোচনা আয়োজন করেছে। আমাদের আমন্ত্রণ জানানোয় আওয়ামী লীগে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ধন্যবাদ। তিনি বলেন, আগেও আমরা ইসিকে বলেছিলাম। আমাদের পার্টির সিদ্ধান্ত হচ্ছে আমি এখনো বলছি, দিস ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। এখানে রাখঢাক করার কিছু নেই। আগামী নির্বাচনে উল্লেখযোগ্যহারে ইভিএম বৃদ্ধি করার জন্য আহ্বান জানাচ্ছি।   

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit