বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বর্ষার চিত্রকর্ম শিল্প বাংলার চিত্রকলা প্রদর্শনীতে

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৩৯ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : চিত্র শিল্পী নওশিন জাহান বর্ষার রং তুলিতে অঙ্কিত মনমুগ্ধকর আর্ট (চিত্র) শিল্প বাংলার চিত্রকলা প্রদর্শনী-২০২২ এ স্থান পেয়েছে। ২৭ জুন থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রকলা ভবনের দুই নম্বর গ্যালারিতে বেলা ১১টা থেকে বিকেলা ৫টা পর্যন্ত এাই চিত্র শিল্পীর আঁকা চিত্র প্রদর্শিত হবে। এই প্রদর্শনী সকলের জন্য উন্মোক্ত থাকবে।

২৭ জুন বিকেল ৪টায় আনুষ্ঠানিক ভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান। সেই সময় বাংলা একাডেমির পরিচালক সাঈয়দা মাহবুবা করিম, খ্যতিমান শিল্পী মাহবুব মুর্শিদ, সঞ্জীব দাস অপু, সহযোগী অধ্যাপক দেওয়ান মিজান উপস্থিত ছিলেন। চিত্র শিল্পী নওশিন জাহান বর্ষ জানায়, ছবি আাঁকা তার অন্যান্য শখের মধ্যে অন্যতম। ছোট বেলায় বিদ্যালয়ে টিচার যখন পেন্সিল দিলে দাগ কাঁটা শিখিয়েছে তখনই সে অনেকটা এগিয়ে থাকতেন। অন্যদের চেয়ে একটু ভালো করার চেষ্টা ছিল তার ইচ্ছায়। সেই থেকে তিনি আজ এই অবদি পৌঁছেছেন। ইচ্ছাশক্তিই ছিল তার এগিয়ে যাওয়ার পথ প্রসস্থ্য করেছে। এখনও তার হাতে কয়েকটি অসম্পন্ন চিত্র রয়েছে। পরবর্তী কোন প্রদর্শনীতে তা প্রদর্শণ করতে পারবেন বলে তিনি আশাবাদী।

তার অঙ্কিত ছবির সমাহার রয়েছে “বর্ষার নৈসর্গ” নামে একটি পেইজে। সেখান থেকে তার চিত্রকর্ম দেখা, মন্তব্য করা ও অর্ডার করার সুযোগ রয়েছে। সকলকে সেই পেইজ ঘুরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি। নওশিন জাহান বর্ষা শরীয়তপুর জেলা শহরের শিশু কানন কিন্ডার গার্টেন নামক একটি প্রতিষ্ঠান থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে। পরবর্তীতে শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে রাজউক উত্তরা মডেল কলেজে নবম শ্রেণিতে ভর্তি হয়ে সেখান থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এখন তিনি চাটার্ড একাউন্ট (সিএ) বিষয়ে পড়াশুনা করছেন। এরপূর্বে (করোনাকালে) তাঁর চিত্রকর্ম আন্তর্জাতিক একটি প্রদর্শনীতে উপস্থাপনের প্রস্তাব পেয়েছিলেন। কোভিড সংকটে সেটি হাতছাড়া হয়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit