মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

যেভাবে রাতের আঁধারে নৌকা দিয়ে পালিয়েছেন ইউক্রেনের সেনারা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সেভেরোদোনেৎস্ক থেকে সেনাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইউক্রেন। ওই নির্দেশনার পর শহরটিতে থাকা ইউক্রেনীয় সেনারা পিছু হটেন। সংবাদ সংস্থা রয়টার্সকে সেভেরোদোনেৎস্ক ছাড়ার ঘটনা বর্ণনা করেছেন ২৪ বছর বয়সী ইউক্রেনীয় সেনা দানিলো। তিনি রয়টার্সকে জানিয়েছেন, রাতের আঁধারে নৌকা করে সেভেরোদোনেৎস্ক থেকে পালিয়েছেন তিনি। 

তিনি আরও জানিয়েছেন, সেভেরোদোনেৎস্ক থেকে পিছু হটার বিষয়টি তার জন্য তীক্ততার। কিন্তু তিনি খুশি যে তিনি বেঁচে ফিরে এসেছেন। পালিয়ে যাওয়ার ঘটনা বর্ণনা করে দানিলো বলেন, এটা লজ্জাজনক অবশ্যই। কারণ শহরটি রক্ষা করতে আমরা অনেক চেষ্টা করেছি। কয়েক মাস চলেছে এটি। কিন্তু আমরা হতাশ না। কারণ আমরাও বাঁচতে চাই। তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য (পালিয়ে যেতে) রাতকে বেঁছে নিয়েছিলাম আমরা। নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় আমাদের বেশ কয়েকবার রাস্তা বদল করতে হয়েছে, কারণ সেখানে গোলাবর্ষণ হচ্ছিল।

তিনি আরও বলেন, আমার জানা মতে পিছু হটার সময় কেউ নিহত হয়নি। রয়টার্সকে এ সেনা আরও জানিয়েছেন, যদি রাশিয়া শুধু কামান ও হামলা চালাত তাহলে তারা সেখানে থাকতেন। কিন্তু রাশিয়া অব্যহতভাবে সকল স্থাপনার ওপর হামলা চালাচ্ছিল। তিনি আরও জানিয়েছেন, সেভেরোদোনেৎস্কের আজট কেমিক্যাল কারখানায় আশ্রয় নিতে অসংখ্য মানুষ আসছিলেন। একটা সময় তাদের ভয় তৈরি হয়েছিল, মারিউপোলের আজভস্টালের মতো অবস্থা হতে পারে আজট কেমিক্যাল কারখানাটির।

সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit