বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

সৌদি আরব সরাসরি আরও দ্বিপাক্ষিক আলোচনা চায়, দাবি ইরানের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব ইরানের সঙ্গে সরাসরি আরও দ্বিপাক্ষিক আলোচনায় আগ্রহ দেখিয়েছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন দাবি করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি সৌদি আরব সফর শেষে রবিবার তেহরান সফর করেন। এরপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরব নিয়ে এই তথ্য জানাল। মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী আঞ্চলিক শক্তি রিয়াদ ও তেহরানের মধ্যে আলোচনায় ইরাক মধ্যস্থতা করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, কূটনীতিক পর্যায়ে সৌদি আরব ইরাকে তাদের সঙ্গে সমঝোতা আলোচনায় বসতে প্রস্তুত। তবে কবে নাগাদ এই আলোচনা হতে পারে তার সম্ভাব্য তারিখ জানাননি তিনি। সৌদি আরব ও ইরানের মধ্যে সর্বশেষ সরাসরি আলোচনা হয়েছিল ২০২১ সালের এপ্রিলে। পঞ্চম ধাপের ওই আলোচনা শেষে ইরান আলোচনা ‘ফলপ্রসূ’ বলে জানিয়েছিল।

খতিবজাদেহ জানান, এখন পর্যন্ত সৌদি আরবের সঙ্গে তারা শুধুমাত্র ইরানের হজযাত্রীদের আবাসনের ব্যবস্থার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন। সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধে ইরান হুতিদের সহায়তা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit