বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

‘২১ শতকের ভারত চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার বলেছেন, ২১ শতকের ভারত চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রভাগে রয়েছে। আইটি হোক বা ডিজিটাল প্রযুক্তি, প্রতিটি ক্ষেত্রেই ভারত উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছে বলেও এ সময় জোর দেন তিনি। জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনদিনের সফরে জার্মানির মিউনিখে পৌঁছান মোদি। মিউনিখে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় মোদি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতে তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম রয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতাও ভারত। এ সময় মোদি বলেন, আজ, নতুন ভারত চতুর্থ শিল্প বিপ্লবের সামনের সারিতে রয়েছে। আইটি হোক বা ডিজিটাল প্রযুক্তি, প্রতিটি ক্ষেত্রেই ভারত উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছে। তিনি বলেন, একটা সময় ছিল যখন স্টার্টআপের দৌড়ে ভারত কোথাও ছিল না। আজ আমরা তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম। একইভাবে আমরা এমনকি সবচেয়ে সহজ ফোনও আমদানি করতাম। আজ, আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক।

মোদি আরও বলেন, শিল্প বিপ্লবের সময় ভারত ‘দাস’ ছিল কিন্তু এখন চতুর্থ শিল্প বিপ্লবে পিছিয়ে থাকবে না তারা।তিনি বলেন, গত শতাব্দীতে, জার্মানি এবং অন্যান্য দেশগুলো শিল্প বিপ্লবের সুবিধা নিয়েছিল। ভারত তখন একটি দাস ছিল সে কারণেই এটি সুবিধা নিতে পারেনি। কিন্তু এখন ভারত চতুর্থ শিল্প বিপ্লবে পিছিয়ে থাকবে না, বিশ্বের ভারত এখন নেতৃত্ব দিচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit