সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পিন্টু কারাগারে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৭ জুন) দুপুরে পাবনা জেলা গোয়েন্দা অফিস থেকে জাকারিয়া পিন্টুকে কারাগারে পাঠানো হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর সে সময়ের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ট্রেনে ঈশ্বরদী স্টেশন পার হওয়ার সময় গুলিবর্ষণ করেন জাকারিয়া পিন্টুসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ওই ঘটনায় ঈশ্বরদী থানায় দায়ের হওয়া মামলায় ২০১৯ সালের ৩ জুলাই ঈশ্বরদী বিএনপির ৯ শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার দিন থেকেই পলাতক ছিলেন পিন্টু।

জাকারিয়া পিন্টু ওই মামলা ছাড়াও ভেড়ামারা থানার অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়াও মোট ৮টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পিন্টু। পিন্টুকে আদালতে সোপর্দ করার পর কড়া নিরাপত্তায় জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার (২৫ জুন) রাতে কক্সবাজার জেলার টেকনাফ এলাকায় অভিযান পরিচালনা করে পিন্টুকে গ্রেফতার করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit