বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ইউক্রেন যুদ্ধের কারণে বাড়তে পারে মাদক কারবার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধের কারণে অবৈধভাবে মাদক উৎপাদন বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘ এ সতর্কবার্তা দেয়। জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিস (ইউএনওডিসি) তার বার্ষিক প্রতিবেদনে বলেছে, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পূর্বের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে, সংঘাতপূর্ণ অঞ্চলগুলো সিন্থেটিক মাদক তৈরির জন্য ‘চুম্বক’ হিসেবে কাজ করেছে। এটি যে কোনো জায়গায় বসে তৈরি করা যেতে পারে। যখন সংঘাতপূর্ণ এলাকা বড় ভোক্তাবাজারের কাছাকাছি থাকে, তখন এই প্রভাব আরও বেশি হতে পারে।

সংস্থাটির বার্ষিক রিপোর্টে আরও বলা হয়েছে, যুদ্ধের আগেই ইউক্রেনের মাদকের উৎপাদন চোখে পড়ার মতো ছিল। ২০১৯ সালে বেআইনি সিন্থেটিক মাদক তৈরির কারখানা যেখানে ছিল ১৭টি, সেখানে ২০২০ সালে তা ৭৯-তে গিয়ে পৌঁছায়। যুদ্ধ পরিস্থিতিতে তা আরও বাড়ার শঙ্কা আছে বলে মনে করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধের সময় এ ধরনের কারখানা বাড়ে। কারণ ওই সময় পুলিশ গিয়ে কারখানায় তল্লাশি চালায় না। দুষ্কৃতকারীরা সেই সুযোগটিকে কাজে লাগায়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সংঘাত মাদক পাচারের রুটগুলোকেও পরিবর্তন করতে পারে। ২০২২ সালের শুরুতে ইউক্রেনে মাদক পাচার কমেছে। আফগানিস্তানের পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, ২০২১ সালে বিশ্বের আফিমের ৮৬ শতাংশ উৎপাদন হয় সেখানে। গত এপ্রিল মাসে তালেবান সরকার আফিম চাষ নিষিদ্ধ করার পরও দেশটির মানবিক সংকট অবৈধভাবে মাদক চাষকে উৎসাহিত করতে পারে।

রিপোর্টের তথ্য বলছে, ২০২১ সালে আনুমানিক ২৮৪ মিলিয়ন অর্থাৎ ২৮ কোটি ৪০ লাখ মানুষ মাদক ব্যবহার করেছে। তারা বিশ্বব্যাপী প্রতি ১৮ জনের একজন এবং যাদের বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে। ২০১০ সালের পর ২৬ শতাংশ বেড়েছে মাদকের ব্যবহার। শুধু তাই নয় ২০২০ সালে কোকেন উৎপাদন হয় এক হাজার ৯৮২ টন। ইউএনওডিসি রিপোর্টটি সদস্য রাষ্ট্র থেকে সংগৃহীত তথ্য, নিজস্ব সূত্র ও প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, গণমাধ্যমের প্রতিবেদন এবং বিভিন্ন সোর্সের উপাদান বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

সূত্র: ডয়েচে ভেলে

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit