শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে রানীখং ধর্মপল্লী থেকে ঘন্টা চুরি,থানায় মামলা মিরপুর টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের হার, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেটে রাবাদার বিশ্বরেকর্ড সরকার দায়িত্ব নেওয়ার পর খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আমিনুল হক বরিশালে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে আ.লীগের প্রভাব খাটিয়ে জমি দখল, এখন বিএনপিতে ভেড়ার চেষ্টা গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ছেড়ে দিয়ে অপর ব্যক্তিকে মারপিট,ফুলবাড়ীতে প্রতিপক্ষদের ফাঁসাতে মার পিটের ঘটনায় নিহত ১॥ আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই, এতে পরিবেশের বিপর্যয় ঘটছে দিনাজপুরের ১৩ টি উপজেলায় ব্যাপক হারে পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে॥ চৌগাছায় শিক্ষার্থীদের আইইএস বৃত্তি পরীক্ষা শুরু নরসিংদীতে বস্তাবন্দি লাশ উদ্ধার 

পত্রিকা এজেন্ট সান্টুর পাশে দাঁড়ালেন তার স্কুল জীবনের বন্ধুরা

মোঃ আমজাদ হোসেন,রাজশাহী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৭৩ Time View
মোঃ আমজাদ হোসেন,রাজশাহী প্রতিনিধি :   কথায় আছে বিপদে আসল বন্ধুর পরিচয়  মিলে,ঠিক যেন তা সত্য হলো তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ সালের ব্যাচের এক বন্ধুর জটিল ও কঠিন রোগে আক্রান্তর খবর পেয়ে বন্ধুকে দেখতে এসেছেন  অন্য সব বন্ধুরা।এক সময়ের পত্রিকা’র এজেন্ট সান্টু ও তার ছোট ভাই রাজশাহী কলেজ থেকে প্রাণীবিদ্যা বিভাগ হতে পড়াশোনা শেষ করে  ২০১০/২০১২ সালের নিবন্ধনে চাকরি পান সেলিম রেজা। সেলিম রেজা ও সান্টু একই রোগে আক্রান্ত,সেলিম রেজা নিবন্ধনে চাকুরী পেলেও শারিরীক সমস্যার কারনে যোগদান করতে পারেনি। পরিবারের উপার্জনের দুই ব্যাক্তির এমন রোগে আক্রান্তর কারনে হতাশার মধ্যে দিন পার করছেন এই পরিবারের ৭ জন সদস্য। দুই ভাইয়ের দুই সন্তান নিয়েও আছে সংশয়।  

এদিকে দুই ভাই, দুই সন্তানের ভবিষ্যৎ ও উন্নত চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন হওয়ায় সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান সকল বন্ধু ও পরিবারের সদস্যরা।রাজশাহী বাগমারা উপজেলায় তাহেরপুর পৌর সভার ৭ নং ওয়ার্ড  কোয়ালিপাড়া মহল্লায় তাহেরপুর পৌরসভার বাসিন্দা সাজেদুর রহমান সান্টু  এক সময় তিনি সাইকেলে চড়ে,কখনো মোটরসাইকেল, আবার কখনো  ভ্যান আবার কখনো পায়ে হেঁটে সংবাদপত্র উপজেলার বিভিন্ন জায়গায় বিতারণ করেছেন হঠাৎ করে জীনগত সমস্যার কারনে চলাচলের অক্ষমতায় নেমে আসে অন্ধকার। 

বন্ধুর এমন বিপদের সময় ১৯৯৯ সালের তাহেরপুর হাইস্কুলের ব্যাচের পক্ষ থেকে সন্তানের শিক্ষার জন্য ১ লক্ষ টাকা ডিপোজিট করা হয়। সেই সাথে আসন্ন কোরবানি সামনে রেখে কুরবানির ব্যাবস্থা,ঈদে বন্ধুর পরিবারের সকলের জন্য ঈদ উপহার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ১৯৯৯ সালের এসএসসি ব্যাচের জাহিদ আকরাম, সাব্বির আহমেদ হীরা,আফজাল হোসেন,রাজিব সরদার, সঞ্জয় সাহা,রান্টু হলদার,সুবির শাহা,মাহাবুর রহমান সহ ১৯৯৯ সালের অন্য বন্ধুগন।সকলের সহযোগিতা কামনা করেছে সান্টু ও সেলিম রেজা তাদের সহযোগিতা’র জন্য সান্টু বিকাশ এজেন্টঃ ০১৭২৫০৮৫১৯৯ নাম্বারে যোগাযোগ করতে পারেন।

কিউএনবি/অনিমা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit