শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে রানীখং ধর্মপল্লী থেকে ঘন্টা চুরি,থানায় মামলা মিরপুর টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের হার, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেটে রাবাদার বিশ্বরেকর্ড সরকার দায়িত্ব নেওয়ার পর খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আমিনুল হক বরিশালে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে আ.লীগের প্রভাব খাটিয়ে জমি দখল, এখন বিএনপিতে ভেড়ার চেষ্টা গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ছেড়ে দিয়ে অপর ব্যক্তিকে মারপিট,ফুলবাড়ীতে প্রতিপক্ষদের ফাঁসাতে মার পিটের ঘটনায় নিহত ১॥ আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই, এতে পরিবেশের বিপর্যয় ঘটছে দিনাজপুরের ১৩ টি উপজেলায় ব্যাপক হারে পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে॥ চৌগাছায় শিক্ষার্থীদের আইইএস বৃত্তি পরীক্ষা শুরু নরসিংদীতে বস্তাবন্দি লাশ উদ্ধার 

এবার পাবনায় জন্ম নিল পদ্মা-সেতু-উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৯৮ Time View

ডেস্ক নিউজ : পাবনার বেড়া পৌর এলাকার আমাইকোলা মহল্লার এক গৃহবধূ তিন ছেলের জন্ম দিয়েছেন। তাদের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও উদ্বোধন। পদ্মা সেতুকে ঘিরে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও বরিশালের পর পাবনায় এ ধরনের নামকরণ করা হল।

রোববার (২৬ জুন) রাতে তিন সন্তানের বাবা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৫ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই তিন সন্তানের জন্ম হয়।

একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়া ওই গৃহবধূর নাম সুমি খাতুন। তার স্বামী মিজানুর রহমান পেশায় রাজমিস্ত্রি।

মিজানুর রহমান বলেন, “গত ২৩ জুন বিকালে পাবনার পিডিসি হাসপাতালে ডাক্তার দেখানোর পর তিনি আল্ট্রাসনোগ্রাম করে জানান বাচ্চার অবস্থান একটু বেকায়দায় রয়েছে। পরে রাজশাহী নেয়ার পরামর্শ দেন তিনি। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর শনিবার (২৫ জুন) দুপুরে অপারেশনের মাধ্যমে তিন ছেলে সন্তানের জন্ম হয়।”

তিনি আরও বলেন, “সন্তানদের ডাক নাম হিসেবে পদ্মা, সেতু ও উদ্বোধন রাখা হয়েছে। পরে তাদের ভাল নাম রাখা হবে।কোনও পুরস্কার পাওয়ার লোভে সন্তানদের নাম রাখিনি।”

জানা গেছে, ২০১০ সালে সুমি খাতুনের সঙ্গে মিজানুরের বিয়ে হয়। তাদের সংসার জীবনে তিনটি কন্যা সন্তান রয়েছে। তাদের নাম মীম (১১), জীম (৮) ও সীম (৪)।

মিজানুর রহমান বলেন, “আগের তিনটি সন্তানই মেয়ে হওয়ায় আল্লাহর কাছে ছেলে সন্তান চেয়েছিলাম। আল্লাহ আমাদের মন ভরে দিয়েছে। আমরা একসঙ্গে তিন ছেলে সন্তান পেয়ে খুব খুশি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

কিউএনবি/অনিমা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit