সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

আল্লাহর নাম ‘সালাম’-এর অর্থ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৮২ Time View

ডেস্ক নিউজ : ‘সালাম’ মহান আল্লাহর একটি গুণবাচক নাম। যার অর্থ ‘যিনি সব দোষ ও ত্রুটি থেকে মুক্ত’। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনিই অধিপতি, তিনিই পবিত্র, তিনিই ত্রুটিমুক্ত, তিনিই নিরাপত্তা বিধায়ক, তিনিই রক্ষক, তিনিই পরাক্ষমশালী, তিনিই প্রবল, তিনিই অতীব মহিমান্বিত।

তারা যাকে শরিক স্থির করে আল্লাহ তা থেকে পবিত্র, মহান। ’ (সুরা : হাশর, আয়াত : ২৩) আবার কেউ কেউ ‘সালাম’ শব্দের মূল অর্থ শান্তির সঙ্গে মিল রেখে আল্লাহর এই গুণবাচক নামের অর্থ করেছেন ‘শান্তিময়’। যেমন রাসুলুল্লাহ (সা.) নামাজ শেষ করে দোয়া করতেন, হে আল্লাহ! আপনিই শান্তিময় এবং আপনার থেকে শান্তি আসে। আপনি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী। (সহিহ মুসলিম, হাদিস : ১২২১)

আল্লামা খাত্তাবি (রহ.) বলেন, ‘আল্লাহর গুণ হিসেবে সালাম শব্দের অর্থ হলো তিনি সব দোষত্রুটি, অপূর্ণতা ও বিপদ থেকে মুক্ত, যাতে মাখলুক আক্রান্ত হয়। ’ (শানুদ দোয়া, পৃষ্ঠা ৪১) আল্লামা ইবনুল আসির (রহ.) বলেন, ‘আল্লাহর গুণবাচক নাম সালামের অর্থ হলো যিনি ‘সালামের অধিকারী’। আর সালাম হলো সব দোষত্রুটি থেকে মুক্ত হওয়া এবং অস্থিরতা ও বিপদমুক্ত (শান্তিময়)। ’ (জামিউল উসুল : ৪/১৭৬)

আবার সালাম অর্থ যিনি শান্তির প্রসার ও বিস্তার ঘটান। যেমন ইরশাদ হয়েছে, ‘যতবার তারা যুদ্ধের আগুন প্রজ্বালিত করে, ততবার আল্লাহ তা নির্বাপিত করেন। ’ (সুরা : মায়িদা, আয়াত : ৬৪)

হাদিসে আল্লাহর নাম সালাম ও অভিনন্দন প্রকাশের মাধ্যম হিসেবে সালামকে একই অর্থে ব্যবহার করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, নিশ্চয়ই সালাম আল্লাহর একটি নাম। আল্লাহ তা পৃথিবীতে দান করেছেন। তোমরা নিজেদের ভেতর সালামের প্রসার ঘটাও। (আদাবুল মুফরাদ, হাদিস : ৯৮৯)

আল্লামা কুরতুবি (রহ.) সালামের তিনটি অর্থ বর্ণনা করেছেন। ক. যিনি সব ত্রুটি ও অপূর্ণতা থেকে মুক্ত, খ. যিনি বান্দার প্রতি শান্তি বর্ষণ করেন, গ. যিনি বান্দাদের প্রতি অবিচার করেন না। অর্থাৎ যিনি সবার জন্য নিরাপদ। (তাফসিরে কুরতুবি : ১৮/৪৬)

আল-মাউসুয়াতুল আকাদিয়া

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit