সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

তারেক-জোবায়দার মামলার ব্ষিয়ে হাইকোর্টের রায় আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপি নেতা তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দার মামলা চলবে কি না, এ বিষয়ে হাইকোর্টের রায় আজ রবিবার দেওয়ার কথা রয়েছে। গত ১৯ জুন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজহারুল হক আকন্দের নেতৃত্বাধীন বেঞ্চ রায়ের জন্যে আজকের তারিখ ঠিক করেন।

এর আগে শুনানিকালে আদালতে দুদকের আইনজীবী প্রশ্ন তুলে বলেন, পলাতক থাকা অবস্থায় তারেক রহমান ও জোবায়দা রহমান আইনজীবী নিয়োগ করতে পারেন না। 

আদালতে তারেক-জোবায়দার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান।

সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালে তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। সে বছরই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তারা। পরে মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেয় আদালত। জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা নিয়ে আপিল বিভাগের রায়ের পর এই মামলার রুল শুনানি উদ্যোগ নেয় দুদক। 

কিউএনবি/অনিমা/২৬.০৬.২০২২খ্রিস্টাব্দ/সকাল ১১.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit