শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত আরো ৩৫

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৮৬ Time View

ডেস্কনিউজঃ এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১২৭ রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং নতুন আক্রান্ত আরো ৩৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ৩৩ জন ঢাকা বিভাগের এবং বাকি দু’জন ঢাকার বাইরের।

ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ১১৮ জন ভর্তি আছেন। ঢাকার বাইরে ভর্তি আছেন ৯ জন ডেঙ্গু রোগী।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৯২০ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ৭৯২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাছাড়া এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/২৫.০৬.২০২২/ রাত ৮.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit