রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

স্বপ্নের পদ্মা সেতুর সমাবেশে ভোর থেকেই সমাবেশস্থলে নেমেছে মানুষের ঢল

আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৬৭ Time View

আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর : পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার সব প্রস্ততি সম্পন্ন হয়েছে ।পদ্মা সেতু ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতু প্রস্তুত চলাচলের জন্য । প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার মাওয়া পয়েন্টে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করছেন । এই সেতু উদ্বোধন উপলক্ষে দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে আওয়ামী লীগ এক বিশাল জনসভার আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় যোগ দিয়ে ভাষণ দেন । সেই সমাবেশে প্রায় ১০ লাখ মানুষ জড়ো । ভোর থেকেই সমাবেশস্থলে নেমেছে মানুষের ঢল। দক্ষিণের নানা প্রান্ত থেকে দলে দলে মানুষ আসছেন সমাবেশস্থলে। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে সেখানে বিরাজ করছে সাজ সাজ রব। নানা রঙের টি-শার্ট পরে ঢোল-ঢাক-বাঁশি বাজিয়ে আসছেন হাজারো মানুষ। এছড়া সকাল থেকে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের সমাবেশের উদ্দেশ্যে যেতে দেখা যায় সমাবেশে তাদের দোকান ভালো চলবে বলে তাদের মনোভাব প্রকাশ করেন । তিলের খাজা, চীনা বাদাম, লেবুর শরবতসহ বিভিন্ন ধরনের দোকান সমাবেশের আশেপাশে দেখা যায়।এছাড়া মাদারীপুর থেকে শিবচর সড়কে দেখাযায় হাতে ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন বাদ্যযন্ত্র যেন আনন্দের তুফান সবার মনে আনন্দ উল্লাসে সমাবেশের পথে যাএা ।

এমন একজন আজাদ খান(৩৫) মাদারীপুর থেকে তিনি বলেন সারারাত ঘুমাই নি সবার সাথে বাসে কইরা পদ্মা সেতু উদ্বোধন দেখতে যামু এখন সবার সাথে যাইতেছি খুব ভালো লাগতেছে এতদিন পরে আমাগো স্বপ্ন পূরণ হইল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ । এছাড়া আব্বাস হওলাদার (৪০) মাদারীপুরের দুধ খালি ইউনিয়ন থেকে বাঁশি বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন। আমার কাছে খুব আনন্দ লাগতেছে এখন আর আমাদের ঢাকা যেতে দেরি হবে না সব ভোগান্তি শেষ হবে পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে এখন যাচ্ছি এ আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব না । পদ্মা সেতু সমাবেশে গোপালগঞ্জ থেকে আশা মহিউদ্দিন ফকির (৪৫) বলেন, রাতে রওনা দিয়েছি। পদ্মা সেতুর উদ্বোধন দেখবো, সেজন্য আনন্দ হচ্ছে। এটা আমার কাছে উৎসবের মতো। এদিকে পদ্মা নদীর তীরে অবস্থিত অনুষ্ঠানস্থলটি ১১টি পিলারের ওপর ১০টি স্প্যান বিশিষ্ট একটি প্রতীকী অস্থায়ী, পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে জমকালোভাবে সাজানো হয়েছে। প্রতীকী সেতুর সামনে উদ্বোধনী মঞ্চ স্থাপন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit