বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ী সীমান্তে ২৯বিজিবি চোরাচালান অভিযান 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৮৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় ১লা জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত চোরাচালান অভিযান চালিয়ে ৫৪ লক্ষ ৮ হাজার ৪০৫ টাকার মাদকসহ ৮জন চোরাকারবারীকে আটক করেন।
ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২৩২ বোতল এমকে ডিল, ৭৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫.৩৫ কেজি গাঁজা, ২৭১ বোতল বিদেশী মদ, ৫৬০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ১৮৩ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৭ হাজার ১৮৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ১৪.৫ লিটার বাংলাদেশী চোলাই মদ, ৩টি গরু বাইসাইকেল, ৮টি মোটরসাইকেল, ১টি কষ্টি পাথরের মূর্তি, ১টি ব্যাটারী চালিত ভ্যান, ৮টি মোবাইল এবং সীমান্তের ওপার থেকে চোরাপথে আসা বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী আটক করেন। যাহার আনুমানিক বাজারমূল্য ৫৪ লক্ষ ৮ হাজার ৪০৫ টাকা।

চোরাচালানের সাথে জড়িত থাকায় বিজিবি ৮জনকে আটক করে তাদের বিরুদ্ধে চোরাচালানের মামলা দায়ের করেন। ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলমগীর কবির (পিএসসি) জানান, বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক নির্মুলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত ‘‘জিরো টলারেন্স” নীতি নিশ্চিতকল্পে বিজিবি কাজ করে যাচ্ছে। বিজিবি সদস্যরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে মাদক নিমুল অভিযান পরিচালনা করে আসছে। তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান, নারী-শিশু পাচার এবং অনাকাঙ্খিত হত্যা শূন্যের কোঠায় এসেছে। তিনি দায়িত্বভার পাওয়ার পর সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit