সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

গর্বের পদ্মা সেতু উদ্বোধনে অংশ নিলেন মেহেরপুরবাসী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৫১৩ Time View

ডেস্ক ‍নিউজ : ভার্চুয়ালী গর্বের পদ্মা সেতু উদ্বোধনে অংশ নিয়েছেন মেহেরপুরবাসী।

উদ্বোধন উপলক্ষে শনিবার সকাল সাড়ে নয়টায় মেহেরপুর জেলা প্রশাসন চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ। 

শহীদ সামসুজ্জোহা পার্কে বড় পর্দায় ভার্চুয়ালী পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হয়। প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধনী ভাষণ ও অনুষ্ঠানে সরাসরি সম্পৃক্ত হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে রইলো মেহেরপুরবাসী।

র‌্যালি ও উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী অংশ নেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাঃ মুনসুর আলম খাঁন, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক ও যুগ্ম সম্পাদক এ্যাড. ইবরাহীম শাহীন।

এছাড়া উপস্থিত ছিলেন জজ কোর্টের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্যসহ জেলার সরকারি-বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীসহ সাংবাদিকরা।

কিউএনবি/অনিমা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit