বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দুই দশক পর ইরাক থেকে বিদায় নিল মার্কিন সেনারা ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল? বাড়লো স্বর্ণের দাম মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা আল মানসুরি পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর গলায় ফাঁস দিয়ে সন্তানকে হত্যা চেষ্টা, ভিডিও পাঠান প্রবাসী স্বামীর কাছে ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকালে

পদ্মা সেতু দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নেতৃত্বের উদাহরণ: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্র পদ্মা সেতুকে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগের উন্নয়নে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ হিসেবে অভিহিত করেছে।

শুক্রবার মার্কিন দূতাবাসের জারি করা একটি মিডিয়া নোটে বলা হয়েছে, ‘পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন এবং গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে, বাণিজ্য বৃদ্ধি করবে এবং জীবনযাত্রার মান উন্নত করবে।’

বিবৃতিতে বলা হয়, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে।

এখানে মার্কিন মিশন বলেছে, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য জনগণ এবং পণ্যকে দক্ষতার সাথে সংযুক্ত করার জন্য টেকসই পরিবহন অবকাঠামো তৈরি করা গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশী ঋণ বা যেকোনো ধরনের অনুদান গ্রহন না করে অভ্যন্তরীণ অর্থায়নে নির্মিত ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতু শনিবার উদ্বোধন করবেন। অর্থ মন্ত্রণালয় এ সেতু নির্মাণে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ৩০,০০০ কোটি টাকা ঋণ প্রদান করে।

কিউএনবি/অনিমা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit