বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

সামাজিক ফান্ড ফুলবাড়ী দরিদ্র শিক্ষার্থী ও কিডনি রোগীকে আর্থিক সহায়তা প্রদান 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৬৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সঞ্চিত অর্থে একজন কিডনি রোগি ও একজন দরিদ্র শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সেবামূলক সংগঠন সামাজিক ফান্ড ফুলবাড়ী।গতকাল শুক্রবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি গ্রামের বিনা রানী নামে একজন কিডনি রোগী ও নন্দিগ্রামের রওশন আরা নামে এক দরিদ্র শিক্ষাথীকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করেন তারা।সংগঠন সুত্রে জানা গেছে, ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুদের সমন্বয়ে গঠিত সামাজিক ফান্ড ফুলবাড়ী নামে এই সেবামূলক সংগঠনটি ২০২১ সাল থেকে এলাকার দুস্থ্য শিক্ষার্থী ও রোগীদের আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সামাজিক ফান্ড ফুলবাড়ীর অন্যতম সদস্য ব্যবসায়ী রুবেল হোসেন, প্রভাষক জয়ন্ত চৌধুরী,প্রভাষক লেলিন,ব্যবসায়ী সাদরুল ইসলাম শিমুল,ব্যবসায়ী হুমায়ুন কবির,ব্যবসায়ী সজল মাহমুদ,ব্যবসায়ী সোহেল রানা প্রমুখ।সংগঠনের সদস্য প্রভাষক জয়ন্ত চৌধুরী জানান,সামাজিক ফান্ড ফুলবাড়ী নামের এই সংগঠনটি একটি সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। যা ২০০৩ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের সমন্বয়ে ২০২১ সালের ১লা সেপ্টেম্বর সংগঠনটি গঠন করা হয়। এই সংগঠনের বন্ধুরা দেশের বিভিন্ন স্থানে কর্মরত থেকে সকলে মিলে ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’ নামের এই সংগঠনের ফান্ডে-অর্থ জমা করে,সেই অর্থ দিয়ে এই সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বর্তমানে এর সদস্য সংখ্যা ২৩জন,এ পর্যন্ত ৪২টি দরিদ্র পরিবারের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করেছেন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit