বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দুই দশক পর ইরাক থেকে বিদায় নিল মার্কিন সেনারা ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল? বাড়লো স্বর্ণের দাম মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা আল মানসুরি পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর গলায় ফাঁস দিয়ে সন্তানকে হত্যা চেষ্টা, ভিডিও পাঠান প্রবাসী স্বামীর কাছে ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকালে

যা যা করা নিষেধ পদ্মা সেতুর ওপরে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১২৬ Time View

ডেসক্ নিউজ : রাত পোহালেই উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা বহুমুখী সেতু। বহুকাল থেকে দেখে আসা স্বপ্ন রূপ নেবে বাস্তবে। সেতুর ওপর দিয়ে কয়েক মিনিটেই দেওয়া যাবে প্রমত্তা পদ্মা পাড়ি। এ নিয়ে উচ্ছ্বাসে ভাসছেন পদ্মাপাড়ের আশপাশ থেকে শুরু করে দক্ষিণের ২১ জেলার মানুষ। তবে এ উচ্ছ্বাসের মধ্যেই সর্বোচ্চ খেয়াল পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার। 

এ জন্য এটি ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা পালনে কড়াকড়ি আরোপ করবে সড়ক পরিবহণ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তি দিয়ে জারি করা নির্শদেনায় বলা হয়— ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৬ জুন সকাল ৬টা থেকে সরকার নির্ধারিত টোল প্রদান সাপেক্ষে সেতু পারাপার হওয়া যাবে।

পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে যেসব নিয়ম মানতে হবে—

১. পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা।

২. পদ্মা সেতুর ওপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ।

৩. বিশেষভাবে জানানো যাচ্ছে যে, তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়িযোগে সেতু পারাপার হওয়া যাবে না।

৪. গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না।

৫. সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।

পদ্মা সেতু একটি অতিগুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা, বিধায় সেতু পারাপারে সর্বসাধারণকে উপরোক্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। সড়ক ও সেতুর ক্ষতি কমাতে নির্ধারিত ওজনসীমা মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, দৈনিক ৭৫ হাজার যানবাহন পার হবে এ সেতু দিয়ে। এতে উপকারভোগী হবেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার তিন কোটি মানুষ।

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit