সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে ডাকাত দলের ৩ সদস্য আটক

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১১৮ Time View

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করছে থানা পুলিশ। বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির।

আটকৃতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার কুন্দারনপুর গ্রামের আলম মিয়ার ছেলে আব্দুর রহমান ওরফে লেদা (২৮), একই এলাকার করঞ্জি বানিয়াল গ্রামের বেলাল মিয়ার ছেলে জিল্লুর রহমান (২৮) ও গোবিন্দগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে এমদাদুল হক (৩১)।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানা, বিরামপুর থানা ও হাকিমপুর থানায় একাধিক সড়কে গাছেরগুড়ি ফেলে ডাকাতি, ছিনতাই, গরু চুরির মামলা রয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে তাদেরকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit