মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

চুলের যত্নে ছেলেদের যত ভুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৭৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চেহারার সৌন্দর্যের খুব গুরুত্বপূর্ণ উপাদান চুল। চেহারার শ্রী বৃদ্ধিতে চুলের গুরুত্ব অপরিসীম। তবে অনেক ক্ষেত্রেই চুল নিয়ে আমরা বিশেষ করে ছেলেরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। চুল পরিষ্কারে বা যত্নে শ্যাম্পুকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে বেশির ভাগ মানুষ। তবে ব্যাপারটা অত সহজও নয়। এবং চুল পরিষ্কার করার সময়ে অজান্তেই কিছু ভুল করে ফেলেন ছেলেরা। সেই কারণেই অনেক সময় খুব কম বয়সে চুল পড়ে টাক পড়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়।

ব্যস্ত হয়ে ছেলেরা নানা রকম চুলের সরঞ্জাম ব্যবহার করেন। কিন্তু গোড়ায় গলদ থেকে যাওয়ার ফলে অনেক টাকা খরচ হলেও লাভের লাভ কিছুই হয় না।

চুলুন দেখে নেওয়া যাক বহু ছেলে যে ভুলগুলো অজান্তেই করে থাকে সেগুলো কী কী? 

ভাবছেন ছোট চুল, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাই প্রত্যেক দিনই শ্যাম্পু করে ফেলছেন? এতেই মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে।

রোজকার ধুলো-ময়লা-তেল পরিষ্কার করতে প্রত্যেক দিন শ্যাম্পু করলে চুল রুক্ষ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি। চুল পড়ার সমস্যা বাড়বে। চুল প্রাণহীন দেখাবে।

প্রচণ্ড গরম পানি চুলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ঈষদুষ্ণ পানি শ্যাম্পু করা সবচেয়ে ভাল। কিন্তু অনেকেই এটা না বুঝে প্রত্যেক দিন গরম পানিতে চুল ধুয়ে ফেলেন। তাতেও চুল পড়ার সমস্যা বাড়ে। 

অনেক ছেলের ভ্রান্ত ধারণা যে, কন্ডিশনার শুধু মেয়েদের জন্য। আদতে তেমন কিছু নয়। শ্যাম্পু করার পর চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। সেটা ছেলে-মেয়ে দু’জনের ক্ষেত্রেই। তাই একটা ভাল কন্ডিশনার সকলেরই ব্যবহার করা প্রয়োজন।

ছেলেদের একটা বদভ্যাস রয়েছে। গোসল করে বেরিয়েই আয়না সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে ফেলেন। এটাই মারাত্মক ভুল। আপনার চুল যতই ছোট হোক, তাতে জট পড়বেই। ভেজা চুলের গোড়া অনেক বেশি নরম থাকে। তখন বেশি টানাটানি করলে চুল বেশি পড়বে। তাই এ বিষয়ে সতর্ক হন। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর চুল আঁচড়ান।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit