বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ও সমাবেশ স্থলে থাকবে র‌্যারেব নিরাপত্তা

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৫৩ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, পদ্মা সেতুকে ঘিরে আমরা তদারকি করছি। এখানে কোন ধরনের নাশকতার আশঙ্কা নেই তারপরও আমরা সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছি। পদ্মা সেতু নিয়ে অনেকে বিভ্রান্তকর তথ্য ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রতিটি জায়গায় নজর রাখছি। এ নিয়ে র‌্যাবের সাইবার ক্রাইম টিম মাঠে কাজ করছে। বুধবার ২২ জুন দুপুর ২ টায় পদ্মা সেতুর সমাবেশ স্থলের পাশে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

র‌্যাবের মহা পরিচালক বলেন, সেতুর দুই প্রান্তে র‌্যাবের নিরাপত্তা, টোল প্লাজা, ফলক উন্মোচন স্থল ও সমাবেশ স্থলে হেলিপ্যাড, বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ইউনিট কাজ করবে। এছাড়া র‌্যাবের এয়ার উইং এর হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। সেই সাথে নৌ-পথেও কাজ করবে র‌্যাবের টিম। র‌্যাব সদস্যসহ সমাবেশ স্থলে আসা জনসাধারণের জন্য চিকিৎসার ব্যবস্থা রেখেছি। এর আগে তিনি পদ্মা সেতুর দুই প্রান্ত ঘুরে দেখে সমাবেশ স্থলে আসেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংন্সের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র‌্যবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। ছবির ক্যাপশন : পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ও সমাবেশ স্থলে সংবাদ সম্মেলন বক্তব্য রাখছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শরীয়তপুর।

 

 

 

কিউএনবি/আয়শা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit