সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ভূমিকম্পে প্রায় ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে তালেবান কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাকতিকা প্রদেশের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরের একটি স্থানে ভূমিকম্পটির উৎপত্তি হয়। সামাজিক মাধ্যমে শেয়ার করা বিভিন্ন পোস্টে ধ্বংসস্তুপ, ভেঙে পড়া বাড়িঘর এবং আহত মানুষদেরকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। 

ভূমিকম্পটি আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে অনুভূত হয় বলে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিকাল সেন্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে আরও  বলা হয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনভূত হয়েছে। তালেবান সরকারের একজন মুখপাত্র বিলাল কারিমী বুধবার একটি টুইটারবার্তায় জানান, দূর্ভাগ্যজনকভাবে, গত রাতে এক তীব্র ভূমিকম্পে পাকতিকা প্রদেশের চারটি জেলায় কয়েকশ’ মানুষ হতাহত হয়েছে এবং অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। আরও ক্ষয়ক্ষতি এড়াতে আমি সব সাহায্য সংস্থাকে দ্রুত সেখানে তাদের দল পাঠানোর জন্য অনুরোধ করছি।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, ভূমিকম্পটি ছিল ৬.১ মাত্রার। ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন। গত ১০ বছরে, দেশটিতে ভূমিকম্পে সাত হাজার জনেরও বেশি লোক নিহত হয়েছে বলে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয়ের রিপোর্টে জানা গেছে। ভূমিকম্পে দেশটিতে বছরে গড়ে ৫৬০ জন মারা যায়।

 

 

কিউএনবি/আয়শা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit