বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধন, দেশের বন্যা পরিস্থিতি, দ্রব্যমূল্যসহ সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী কথা বলবেন।  

আগামী ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন নামফলক উন্মোচন করে টোল দিয়ে পদ্মা সেতু পার হবেন তিনি।

এদিকে মঙ্গলবার নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সিলেট সার্কিট হাউজে বক্তব্য দেন এবং বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর এটাই হবে সাংবাদিকদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন। এর আগেও তিনি সংবাদ সম্মেলন করেছেন তবে বেশিরভাগ সাংবাদিক ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সবাইকে করোনা টেস্ট করে স্বাস্থ্যবিধি মেনে সেখানে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে।

বরাবরের মতোই রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার এ সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করছে। 

কিউএনবি/অনিমা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit