সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

খারকিভে রাশিয়ার হামলায় নিহত ১৫

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট বছর বয়সি এক শিশুও রয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে মঙ্গলবার রুশ বাহিনীর গোলাবর্ষণে এ প্রাণহানির ঘটনা ঘটে।

বুধবার খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ এই তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

উত্তর-পূর্ব ইউক্রেনে অবস্থিত খারকিভ অঞ্চলটি রাশিয়ার সীমান্তবর্তী এলাকা। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর অঞ্চলটি থেকে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। তবে সম্প্রতি অনেক বাসিন্দা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরে ফিরতে শুরু করেছেন। আর এর মধ্যেই মঙ্গলবার রাশিয়ার এই হামলা হলো।

মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ বলেন, ‘১৫ জন নিহত হয়েছেন এবং আরও ১৬ জন আহত হয়েছেন। খারকিভ অঞ্চলে দিনের বেলা রুশ সামরিক বাহিনীর গোলাবর্ষণের ভয়ানক পরিণতিতে হতাহত হয়েছেন তারা।’

তিনি আরও বলেন, রাশিয়ার সেনাদের হামলার পৃথক চারটি ঘটনায় খারকিভের এসব মানুষ নিহত ও আহত হয়েছেন।

সিনেগুবভ বলেন, রুশ বাহিনী খারকিভ শহরের ৩০ কিলোমিটার (১৮ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত চুগুইভ শহরে হামলা চালিয়েছে। এতে ছয়জন নিহত এবং চারজন আহত হয়েছেন। এ ছাড়া খারকিভ শহরে আরও পাঁচজন মারা গেছেন এবং ১১ জন আহত হয়েছেন।

এ ছাড়া রুশ হামলায় খারকিভের শহরতলিতে আট বছর বয়সি শিশুও নিহত হয়েছে। এ সময় রুশ সেনাদের হামলায় ওই শিশুর মা নিজেও আহত হয়েছেন বলে জানান ওলেগ সিনেগুবভ।

অন্যদিকে খারকিভ শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত ছোট শহর জোলোচিভে রুশ হামলায় আরও তিনজন প্রাণ হারিয়েছেন। সিনেগুবভের ভাষায়, ‘এটি সন্ত্রাসী কর্মকাণ্ড। এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ এবং এই অপরাধের দায়ে দায়ীদের অবশ্যই শাস্তি হওয়া উচিত।’

কিউএনবি/অনিমা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit