সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থী আদিবাসী নেত্রী মুর্মু

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বর্তমানে সরকারে থাকা দল বিজেপি। এই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিসহ তাদের জোট সরকার এনডিএ এর প্রার্থী হচ্ছেন দ্রৌপদী মুর্মু।

তিনি একজন আদিবাসী নেত্রী। তাছাড়া তিনি ওড়িশা রাজ্যের প্রাক্তন বিজেপি নেত্রীসহ ছিলেন সে রাজ্যের প্রাক্তন মন্ত্রীও। আর পরবর্তী সময়ে নরেন্দ্র মোদী সরকারের আমলে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদেও মনোনীত হয়েছিলেন তিনি।

মঙ্গলবার (২১ জুন) এই মনোনয়ন ঘোষণা করেন দলটি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

এ বিষয়ে নাড্ডা বলেন, “এনডিএ শরিকদের সঙ্গে আলোচনায় সম্ভাব্য প্রার্থী হিসেবে ২০ জনের নাম এসেছিল। শেষ পর্যন্ত সর্বসম্মত ভাবে দ্রৌপদী মুর্মুর নাম চূড়ান্ত হয়েছে।”

এ বারের ভারতের রাষ্ট্রপতি ভোটের অঙ্ক বলছে, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হতে চলেছেন আদিবাসী নেত্রী দ্রৌপদী। কারণ, ভোটমূল্যের প্রাথমিক হিসাবে কংগ্রেস-তৃণমূল-বাম-সহ ১৮টি বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় বেশ কিছুটা এগিয়ে রয়েছেন তিনি।

এর আগে ২০১৭ সালে দলিত মুখ হিসাবে রামনাথ কোবিন্দকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছিল এনডিএ। এবার তারা প্রেসিডেন্ট পদপ্রার্থী করল এক আদিবাসী নারীকে।

প্রসঙ্গত, ভারতের নির্বাচন কমিশনের তথ্য মতে, দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। এরপর ২১ জুলাই ভোট গণনা হবে এবং আগামী ২৫ জুলাই শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit