বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা

পদ্মাসেতু: জিডিপিতে আড়াই শতাংশ প্রবৃদ্ধির আশা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৮৪ Time View

ডেস্ক নিউজ : পদ্মাসেতুর কারণে জিডিপিতে আড়াই শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি হতে পারে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। অন্যদিকে, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ব্যবসায়ী নেতারা বলছেন, উন্নত সড়ক ও রেল-যোগাযোগ ব্যবস্থা, বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উঠবে দেশের অন্যতম অর্থনৈতিক করিডোর। 

২৫ জুন খুলছে স্বপ্নের পদ্মাসেতু। পরের দিন শুরু হবে যান চলাচল। সারাদেশের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের।  

এমন প্রেক্ষাপটে রাজধানীর একটি হোটেলে পদ্মাসেতুর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে এক গোলটেবিল আলোচনায় বসেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, উপদেষ্টা, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। 

এসময় পদ্মা সেতু নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্রের কথা আবারও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

সেইসঙ্গে স্বপ্নের এই সেতু কেবল ২১ জেলায় নয়, সারাদেশের ব্যবসায়-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন ব্যবসায়ী নেতারা।

অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলছেন, বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা গেলে বছরে অন্তত ১০ বিলিয়ন ডলার যোগ হবে জিডিপিতে।

 
অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি বাংলাদেশের অদম্য সাহস ও সক্ষমতার বিষয়টিও বিশ্ব দরবারে তুলে ধরেছে পদ্মাসেতু, বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

পদ্মা সেতুর মাধ্যমে ২১ জেলায় ১৭টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল যুক্ত হলে টোলের টাকার চেয়ে করের টাকা বেশি আসবে বলেও জানান বক্তারা।

কিউএনবি/অনিমা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit