রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

মিসর দিয়ে সৌদি যুবরাজের মধ্যপ্রাচ্য সফর শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১১৪ Time View

ডেস্কনিউজঃ মিসর সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার কায়রো পৌঁছেছেন তিনি।

১৩-১৬ জুলাই সৌদি আরব সফরে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তার ওই সফরকে সামনে রেখেই মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলো সফর করছেন সৌদি ক্রাউন প্রিন্স।

মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি সোমবার সন্ধ্যায় সৌদি যুবরাজকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদে দুই নেতার আলোচনায় বসার কথা। জেনারেল সিসির মুখপাত্র বাসাম রাদি জানিয়েছেন, দুই নেতা ‘আঞ্চলিক ও বৃহত্তর আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ে’ আলোচনা করবেন।

মিসর সফর শেষে সৌদি যুবরাজ জর্ডানে যাবেন। সেখানে তিনি সৌদির মিত্র জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে আলোচনায় বসবেন। এরপর সৌদি যুবরাজ তুরস্কে যাবেন।

কিউএনবি/ বিপুল/২১.০৬.২০২২/ রাত ১০.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit