রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশ নেবে না জেএসডি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অনুষ্ঠিতব্য বৈঠকে অংশ নেবে না জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। সোমবার বিকালে জেএসডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইভিএমে কোনো ত্রুটি-বিচ্যুতি আছে কি না এবং কীভাবে তা আরও উন্নত করা যায় সে বিষয়ে মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করবে ইসি। ওই সভায় অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেএসডিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জেএসডি জানায়, নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করা অর্থহীন ও অপ্রয়োজনীয়। এ কারণে জেএসডি এতে অংশ নেবে না। জেএসডি মনে করে নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো দাবি রাজনৈতিক দল বা জনগণের পক্ষ থেকে উত্থাপন করা হয়নি। ইভিএম নির্বাচনে জনগণের অভিপ্রায় প্রকাশের অন্তরায় এবং জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধা। জনগণ বিশ্বাস করে ইভিএম সরকারের ক্ষমতা ধরে রাখার ‘ডিজিটাল কারচুপির’ নির্ভরযোগ্য মেশিন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বে প্রযুক্তির অধিকারী বিভিন্ন দেশ যেমন- যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, মালয়েশিয়াসহ বহু দেশ যেখানে ইভিএম বর্জন করছে, সেখানে প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়া বাংলাদেশ ইভিএম ব্যবহারের দিকে এগোচ্ছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশের নির্বাচনে ইভিএম ব্যবহার করা সমীচীন হবে না এবং জনগণ এই চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনেও নেবে না।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit