মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন আমজাদ হোসেন 

আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৫৯ Time View

আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন জননেতা মোঃ আমজাদ হোসেন। সোমবার (২০ জুন) উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদক হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। এর আগে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার বীর মুক্তিযোদ্ধা,(পার্বতীপুর-ফুলবাড়ী) দিনাজপুর-৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় জননেতা মোঃ আমজাদ হোসেন নিরালস সমাজ সেবক, মানবিক মানুষ, শ্রমিকনেতা,পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি,জনপ্রিয় ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, সুশীল সমাজের অগ্রদূত উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক থেকে পুর্ণাঙ্গ সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।উল্লেখ্য যে, রেজাউল করিম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ এর মৃত্যুতে সাধারণ সম্পাদকের পদটি শুন্য হয়। ফলে এতোদিন জননেতা মোঃ আমজাদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জননেতা মোঃ আমজাদ হোসেন কে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করায় বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit