মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম

যমুনার তীর রক্ষা বাধে ধস, এলাকা জুড়ে আতঙ্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২১২ Time View

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনার ডান তীর রক্ষা বাধের গালা ইউনিয়নের বিনোটিয়া ও মাজ্জানে ১০০ মিটার জুড়ে ধস নেমেছে। ক্রমেই বেড়ে চলেছে এর বিস্তৃতি। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (২১ জুন) সকালে এ দুটি স্থানে শুরু হওয়া ধস ঠেকাতে কোন পদক্ষেপ না নেয়ায় এর বিস্তৃতি বাড়ছে ক্ষণে ক্ষণে। 

এলাকাবাসী জানায়, ২০১০-১১ অর্থবছরে ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ১০ কিলোমিটার বাধটির মঙ্গলবার ভোরে বিনোটিয়া অংশে ধস শুরু হয়। মুহূর্তের মধ্যেই বাধের সিসি ব্লক ও জিও টেক্স বিলীন হয়ে ধসের এলাকা বেড়ে যায় ৩০ মিটারে। একইভাবে মাজ্জানেও প্রায় ৭০ মিটার ধসে যায়। 

যে কারণে সবার মাঝে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে। 

স্থানীয়রা আরও জানিয়েছে, বাধ ধসের আশপাশে রয়েছে হাজার হাজার ঘরবাড়ি ও ৫০ মিটার পশ্চিমে বন্যা নিয়ন্ত্রণ বাধ। তাই দ্রুত পদক্ষেপ না নিলে সবই বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা।
 
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, বিষয়টি পাউবোকে জানান হয়েছে।

দ্রুত ধস ঠেকাতে পদক্ষেপ নেবার কথা জানিয়ে সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম এলাকাবাসীকে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন।

কিউএনবি/অনিমা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit